আমরা সবাই প্রতিদিন আমাদের বিভিন্ন প্রয়োজনে ডেক্সটপ, ল্যাপটপ বা মোবাইল
বিভিন্ন ব্রাউজার ব্যবহার করে থাকি। যেমন- Mozilla, Chrome, UC browser,
Profin, , Opera ইত্যাদি। তবে আমরা চাইলে একটি নতুন ব্রাউজার ব্যবহার করে
প্রয়োজনীয় (ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন ধরনের ওয়েব সাইট) ব্রাউজিং এর
পাশাপাশি ভালো একটি আয় করতে পারি। বাউজারটির নাম Brave Browser।
Brave Browser এর সুবিধা সমূহঃ
১. ব্রাউজারটি একদম Google Chrome এর মতো, Google Chrome সব Extension এটায় সাপোর্ট করে।২. ব্রাউজিং ও ডাউনলোড স্পিড খুবই ভালো পাবেন।
৩. ব্রাউজারটির আকর্ষণীয় ইন্টারফেস আমার খুবই ভালো লেগেছে।
৪. বিরক্তিকর এড Auto ব্লক করবে ।
৫. ব্রাউজারটি মোবাইল বা কম্পিউটারে যে কোন ডিভাইসে ব্যবহার করতে পারবেন।
৬. এছাড়া মূল সুবিধা হলো এটি ব্যবহার করে ভালো আয় করতে পারবেন।
Brave Browser থেকে আয় করার উপায়ঃ
Brave Browser থেকে আপনি দুই ভাবে আয় করতে পারেন।১. নিয়মিত ব্রাউজিং করে আয়।
২. ব্রাউজার রেফার করে আয়।
কিভাবে Brave Browser রেফার করে আয় করবেনঃ
ব্রাউজিং করে আয় ও ব্রাউজার রেফার করে আয় করার জন্য আপনাকে নিচের স্টেপ গুলো ফলো করুন।
Brave Browser Download Link: এখানে ক্লিক করুন।
২. এবার নিচের Brave Browser Publishers Link মাধ্যমে একটি Publishers একাউন্ট করতে হবে।
Brave Browser Publishers Link: এখানে ক্লিক করুন।
৩. Publishers পেইজে আপনার Email দিয়ে Create Account এ ক্লিক করুন।
৪. তারপর তারা আপনার ই-মেইলে একটা মেইল পাঠাবে। আপনি আপনার মেইল বক্স চেক করুন এবং Verify Email এ ক্লিক করুন।
৫. তারপর এখানে আপনার Full Name দিয়ে Sign Up এ ক্লিক করুন।
৬. এরপর Two Factor Authentication এ Skip for now করে দিন।
৭. তারপর আপনার সামনে আপনার DASHBOARD ওপেন হবে। এখান থেকে Add Channel এ ক্লিক করুন।
৮. এখান থেকে YouTube সিলেক্ট করে আপনার YouTube Channel থাকলে তা সিলেক্ট করুন।
৯.তারপর Brave Publishers আপনার Channel ভিউ এক্সেস করতে Allow ক্লিক করুন।
যাদের YouTube Channel নেই তারা YouTube এ আপনার ইমেইল দিয়ে লগইন করে Create A Channel ক্লিক করে YouTube Channel তৈরি করে উপরের কাজটি সম্পর্ণ করুন।
১০. এখন আপনাকে আপনার আয় করা BAT Token পেমেন্ট ও রেফার লিঙ্ক একটিভ করার জন্য একটি Uphold একাউন্ট তৈরী করে Verify করতে হবে।
Uphold Account তৈরী করতে নিচের রেজিস্টশন লিঙ্কে ক্লিক করুন।
Uphold একাউন্ট তৈরী করে Verify করে পূণরায় Publishers পেইজে গেলেই আপনার Referral Link বা কোড পেয়ে যাবেন । এখন এই কোডটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে প্রতি রেফারে ১-৭.৫ ডলার পর্যন্ত ইনকাম করুন।
কিভাবে বাউজিং করে BAT টোকেন আয় করবেনঃ
১. প্রথমে আপনার Brave ব্রাউজার এর ডান পাশ থেকে Turn on Rewards এ ক্লিক করে রিয়ার্ড একটিভ করে নিন।২. তারপর ব্রাউজার উপরের দিকে ডান কোনায় লাল ত্রিভুজ আইকন এ ক্লিক করে Rewards Settings এ ক্লিক করুন।
৩. Settings এ থাকা Auto-Contribute অপশান টি OFF করে দিন। তবে আপনি যদি পাবলিশারদের সাথে Contribute করতে চান তাহলে অপশানটি ON রাখতে পারেন।
৪. তারপর আবার ব্রাউজারের উপরের দিকে ডান কোনায় লাল ত্রিভুজ আইকন এ ক্লিক করে Verify Wallet এ ক্লিক করে আপনার ভেরিফাইড Uphold একাউন্টের সাথে লিঙ্ক করে নিন।
ব্যাস । আপনার কাজ শেষ এবার বেশি বেশি ব্রাউজ করে বেশি বেশি আয় করুন।
Brave ব্রাউজার থেকে ইনকাম করার শর্তঃ
১. ব্রাউজারটি আপনাকে ৩০দিন ব্যবহার করতে
হবে। মানে আপনাকে ৩০ দিনের ভিতর এই ব্রাউজারটি মোবাইল বা পিসি থেকে ডিলিট
করা যাবে না। আর আপনি যাকে রেফার করবেন তাকেও একই কাজ করতে হবে।
২. ৩০দিনই যে আপনাকে এটি ব্যবহার করতে হবে
এমন কোন শর্ত নেই। মানে আপনাকে কিছুুদিন পর পর এই ব্রাউজার দিনে ইন্টারনেট
ব্যবহার করতে হবে।
৩. ব্রাউজারটি ব্যবহার করার আগে অবশ্যই Publishers একাউন্ট
এ সাইন ইন করে ইমেইল ভেরিফাই করতে হবে। মানে আপনাকে বুঝাতে হবে যে আপনি
তাদের এই ব্রাউজারটি ব্যবহার করছেন। মনে করেন- আপনি ফ্রী ফেসবুক, ইউটিউব বা
যে কোন সাইট ভিজিট করবেন।
৪. আপনারা মোবাইল এবং পিসি দুটি দিয়েই কাজ করতে পারবেন।
৫. এক আইপি এড্রেস দিয়ে একাধিক একাউন্ট করবেন না বা ফেক একাউন্ট করবেন না।
৬. প্রতিমাসে আপনার Claim করা BAT টোকেন আপনার ইউটিউব চ্যানেলে Send Tips অপশনের মাধ্যমে আপনার একাউন্টে জমা করুন।
৭. সাধারনত মাসের ৬ তারিখে এই ব্রাউজারটি Uphold একাউন্ট এর মাধ্যমে পেমেন্ট করে থাকে, এখান থেকে আপনি যেকোন Currency তে Exchange করতে পারেন। যেমন- Bitcoin (বিটকয়েন) ।













কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন