একের পর এক নতুন ফিচার যোগ হচ্ছে হোয়াটসঅ্যাপ এ। ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এর সাবলীল মেসেজিং সুবিধার জন্য ইতোমধ্যেই বিপুল জনপ্রিয়। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ করার ফলে ব্যবহারকারীদের অ্যাপটি ব্যবহারের প্রতি আকর্ষণ আরো বাড়িয়ে তুলছে। চলুন, জেনে নেয়া যাক হোয়াটসঅ্যাপ এর নতুন ৭টি ফিচার সম্পর্কে।
ডিসঅ্যাপিয়ারিং মেসেজ – Disappearing Message
সাধারণ চ্যাট এর পাশাপাশি উভয় ব্যবহারকারীর ইচ্ছানুযায়ী ব্যবহার করা যাবে এই ফিচারটি। কোনো চ্যাটে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারটি চালু করতে –
নতুন ওয়ালপেপার – New Wallpapers
হোয়াটসঅ্যাপ এর ওয়ালপেপার কাস্টমাইজেশনে এসেছে ব্যাপক পরিবর্তন। হোয়াটসঅ্যাপ এর থ্রি-ডট মেন্যু হতে Settings এ প্রবেশ করুন। Chat সেকশন থেকে Wallpaper সিলেক্ট করলে নতুন সব ওয়ালপেপার ও সেটিংস দেখতে পাবেন ব্যবহারকারীরা। এছাড়াও এখন থেকে প্রতিটি চ্যাটের জন্য আলাদা আলাদা ওয়ালপেপার সেট করা যাবে।
স্টোরেজ ম্যানেজমেন্ট টুল – Storage Management Tool
হোয়াটসঅ্যাপ এর বিভিন্ন এর গ্রুপ এ এড থাকার ফলে অসংখ্য মিডিয়া ফাইল সেভ হয়ে থাকে আমাদের ফোনের স্টোরেজে। এসব মিডিয়া ফাইল বিশাল পরিমাণ স্টোরেজ দখল করে বসে থাকে৷ এসব অদরকারি ফাইল যাতে কারণহীনভাবে ফোনের স্টোরেজে জায়গা দখল না করে, তার জন্য স্টোরেজ ম্যানেজমেন্ট এর নতুন ফিচার যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে।
নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট টুল ব্যবহার করতে –
- হোয়াটসঅ্যাপ এর থ্রি-ডট মেন্যু হতে Settings এ প্রবেশ করুন
- Storage & Data তে প্রবেশ করুন
- Manage Storage নামক অপশনটি ব্যবহার করে আপনার ফোনে থাকা অদরকারি ফাইল ডিলিট করুন

মেসেঞ্জার রুম – Messenger Room
হোয়াটসঅ্যাপ এ ইতিমধ্যে ভিডিও কলিং সুবিধা থাকলেও তা খুবই সীমাবদ্ধ। বর্তমানে হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ ৮জন ব্যক্তি একই ভিডিও কলে অংশগ্রহণ করতে পারেন। তবে বিভিন্ন কারণে ৮ এর অধিক ব্যবহারকারীর একই কলে যুক্ত হওয়ার প্রয়োজন পড়তে পারে। এই সমস্যার সমাধান হিসেবে মেসেঞ্জার রুম ফিচারটি হোয়াটসঅ্যাপের মধ্যে যুক্ত করা হয়েছে। হোয়াটসঅ্যাপ এর Call ট্যাব এ থাকা কল আইকন এর উপরে একটি নতুন আইকন যুক্ত হয়েছে। এই আইকনটি দ্বারা সরাসরি মেসেঞ্জারের মত রুম তৈরী করা যাবে। ফিচারটি হোয়াটসঅ্যাপের কম্পিউটার ভার্সনেও কাজ করবে।
মিউট চ্যাট – Mute Chat
এখন থেকে সারাজীবনের জন্য মিউট করে দেওয়া যাবে কাঙ্খিত হোয়াটসঅ্যাপ চ্যাট। এর মাধ্যমে নির্দিষ্ট চ্যাট এর নোটিফিকেশন ইচ্ছানুযায়ী সবসময়ের জন্য বন্ধ করতে পারবেন ব্যবহারকারীগণ। কোনো চ্যাট এর প্রোফাইলে ঢুকে Mute Notifications এ গেলে “Always” নামে একটি অপশন দেখতে পারবেন ব্যবহারকারীগণ, যার মাধ্যমে সবসময়ের জন্য চ্যাট ও এর নোটিফিকেশন মিউট করা যাবে।
নতুন আনলক ফিচার – New Unlock Features
হোয়াটসঅ্যাপ এর চ্যাটের নিরাপত্তা জোরদারে নতুন আনলক ফিচার যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। যেসব এন্ড্রয়েড ফোন এ ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে, সেগুলোতে ফিংগারপ্রিন্ট দ্বারা হোয়াটসঅ্যাপ আনলক এর সুবিধা যুক্ত করা হয়েছে। এছাড়াও আইফোন ১০ ও এর পরে মুক্তি পাওয়া সকল আইফোনের হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে ফেস-আইডি দ্বারা অ্যাপ আনলক করার সুবিধা।
নতুন স্টিকার – New Stickers
হরেক রকমের নতুন স্টিকার যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। এর মধ্যে রয়েছে অসংখ্য এনিমিটেড স্টিকার। যুক্ত করা হয়েছে স্টিকার সার্চ করার অপশনও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন