Facebook Messenger Room: What is it? How to Create Messenger Room - Bangla


 

Facebook Messenger Room কি? এটি কিভাবে তৈরী করে?



Facebook এ সবচেয়ে জনপ্রিয় যে ফিচার বা রাইট নাউ Facebook একটি নতুন ফিচার অ্যাড করেছে সেটা হচ্ছে Facebook Messenger Room। আপনি যদি একের অধিক অর্থাৎ ৫০ জনের সাথে বা ওয়ান টু ওয়ান ভিডিও চ্যাট করতে চান বা ভিডিও কন্ফারেন্স করতে চান সে ক্ষেত্রে Facebook Room আপনাকে হেল্প করতে পারে।
হায় বন্ধরা আজকের এই কন্টেন্টের মাধ্যমে আমি আপনাদের দেখাবো বা যানাবো কিভাবে এই Facebook Messenger Room ব্যাবহার করে আপনারা ভিডিও কন্ফারেন্স করবেন। 
চলুন শুরু করা যাক।

Facebook Room আসলে কি? 

Facebook Room হচ্ছে মুলত একটা ভিডিও চেট ফ্লাটফর্ম। যেখানে আপনি একটা টাইম ৫০ জনের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন। এবং কোন ব্যক্তি যদি ম্যাছেন্জার ব্যাবহার না করে তবুও তাকে একটা লিংক সেয়ারের মাধ্যমে এড করতে পারবেন। এ ক্ষেত্রে ফেজবুকে আপনি যদি কাউকে ব্লক করে থাকেন সে রুমে জয়েন করতে পারবে না কিন্তু সে যদি ম্যাছেন্জারে লগ আউট অবস্থায় থাকে আপনি যদি অন্য কোন উপায়ে লিংক সিয়ার করেন তাহলে সে আপনার ফেজবুক কন্ফারেন্সে জয়েন করতে পারবে। বুন্ধুরা ফেজবুক রুম আপনারা  কিভাবে ক্রিয়েট করতে পারেন আমি এখন প্রাক্টিকেলে দেখাবো। 

প্রথমেই একটা কথা বলে নেই সেটা হলো আমি এখানে দেখাবো শুধু মাত্র মোবাইলে ম্যাছেন্জারের মাধ্যমে কিভাবে আপনারা রুম ক্রিয়েট করতে পারেন। আর সরাসরি ফেজবুক অ্যাপে রুম ক্রিয়েট করা আমি আমার YouTube channel এ একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। আমি ভিডিও লিংক টি এই কন্টেন্টের নিচে দিয়ে দিবো।


যাইহোক আমরা প্রথমে, সরাসরি ম্যাছেন্জারের মধ্যে প্রবেশ করবো তার পর একটু নিচের দিকে লক্ষ করলে দেখতে পাবেন বা পাশে Chats  নামে একটি অপশন রয়েছে  তার পাশেই People অপশনটি দেওয়া আছে। আমরা People অপশনে ক্লিক করবো। 



এবার আপনি উপরের দিকে দেখতে পাবেন ACTIVE নামে একটি অপশন এবং ডান পাশে STORIES নামে একটি অপশন এই অপশন দুইটির নিচে দেখতে পাবেন Create a room নামে একটি অপশন এবং তার সাথে লেখা আছে Use a link to video chat with anyone। এটিই মুলত রুম ক্রিয়েট করার অপশন।



এবার আপনি Create a room নামে অপশন টিতে ক্লিক করুন। এবার দেখবেন আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনার স্ক্রিনে আপনাকে দেখতে পাবেন। আপনি চাইলে ক্যামেরাটি অফ করে দিতে পারেন। এবার দেখবেন আপনার আইডি নামের সাথে ...'s room অপশনটি। এবার আপনি যদি একটু নিচের দিকে তাকান তবে Who can join একটি অপশন দেখতে পাবেন এবং SHARE LINK একটি অপশনও দেখতে পাবেন।  Who can join এর সাথে যে EDIT অপশন টি দেখতে পাচ্ছেন সেটিতে যদি ক্লিক করেন।



 তবে দেখবেন People with the link আর Only people on Facebook নামে দুইটি অপশন। People with the link টাছ করে যদি আপনি একটি রুম শুরু করেন তবে এই লিংক যে কাউকে পাঠালে তারা আপনার সাথে জয়েন করতে পারবে, আর Only people on Facebook টাছ করে যদি আপনি একটি রুম শুরু করেন তবে এই লিংকের মাধ্যমে শুধু ফেজবুক ব্যাবহার কারিরাই যুক্ত হতে পারবে।



এর পর এর যে কোন একটি অপশনে ক্লিক করলে আপনি লিংক সিয়ার করার অপশন পাবেন। তারপর আপনি মিটিং টা কয়টার সময় শুরু করতে চান তার জন্য টাইম সিডিউল করে রাখতে পারেন। 



যাই হোক এই স্টেপ গুলো ফলো করলে আপনি ফেজবুক ম্যাছেন্জারে রুম ক্রিয়েট করতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন