কিভাবে Fiverr Gig Image SEO করবেন | Fiverr Gig Image Off Page SEO Tricks-2020


 

Fiverr Gig Image Off Page SEO করার একদম সহজ পদ্ধতি



আমরা অনেকেই Fiverr মার্কেটপ্লেসে কাজ করে থাকি কিন্তু নতুন অবস্থায় অনেকের পক্ষে কাজ পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। যারা অনেকদিন ধরে কাজ করে অনেক সময় তাদের Gig ও খুঁজে পাওয়া যায় না এমনকি নতুন যখন একটি Gig তৈরি করলে এবং তার রিলেটেড কিওয়ার্ড লিখে সার্ছ করলেও সে Gig টি কোন Page এ আসে না।

Gig খুজে না পাওয়ার একটি মাত্র কারণ আপনার Gig তৈরিতে SEO ঠিকমত হয়নি। যার ফলে Gig সার্চ করলেও খুজে পাওয়া যায় না।

Gig এসিওর দুটি উপায় রয়েছে প্রথম উপায় হচ্ছে On Page SEO যেটি টাইটেল, ট্যাগ ও ডিস্ক্রিপশনে কিওয়ার্ড সেট করা  এবং দ্বিতীয়টি হচ্ছে Off Page SEO যেটি গিগ Image Upload করার আগে করে নিতে হয়। যেটিকে বলা হয় Image কে আলাদা ভাবে SEO করা।

তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো Fiverr Gig Image কিভাবে SEO করবেন। আর একটি গুরুত্বপূর্ন কথা বলে রাখা ভালো সুধু যে গিগ ইমেজ এসইও করতে পারবেন তা কিন্তু নয় আপনি যে কোন ইমেজ যেমন, ব্লগ ইমেজ, ইউটিউব থামবেইল ইমেজ ইত্যাদি এসইও করে ব্যবহার করতে পারবেন। 

এখন বলি ইমেজ এসইও দুই ভাবে করা যায় একটি হচ্ছে Adobe Photoshop ব্যবহার করে এবং অন্যটি Photoshop ছাড়া Windows এর একটি ফিচার ব্যবহার করে। অনেকের কম্পিউটারে Adobe Photoshop ইনেস্টন না ও থাকতে পারে তারা এই দ্বিতীয় ফিচারটি ব্যবহার করে কাজটি করতে পারেন।

এসইও শুরু করার আগে গিগ রিলেটেড বিষয় গুলি আলাদা txt ফাইলে নোট করে নিতে পারেন তাতে কপি পেস্ট করতে সহজ হবে যেমন, টাইটেল, ট্যাগ, কিওয়ার্ড, ডিস্ক্রিপশন ইত্যাদি টেক্স ফাইলে নোট করে নিবেন। 

Adobe Photoshop দিয়ে যেভাবে করবেন:

> ছবি টি সিলেক্ট করে Photoshop দিয়ে Open করবেন।
> ছবিটি Open করার পর উপরের দিকে বেশ কিছু অপশন দেখতে পাবেন যেমন File, Edit, Image, Layer, Type Select, Filter ইত্যাদি এগুলোর মধ্য থেকে File অপশনটি ক্লিক করবেন।
> File অপশনটিতে ক্লিক দিলে একটি নতুন Pop Up আসবে তার মধ্যে একদম নিচের দিকে File Info.. নামে অপশন পাবেন সেটিতে ক্লিক করবেন অথবা, ছবি টি Open করে সর্টকার্ট কি Alt+Shift+Ctrl+I চাপতে পারেন।
> তারপর দেখবেন নতুন একটি Pop Up Open হবে।
> আপনি সঠিক ভাবে এই কাজ টুকু করতে পারলে নিচে ছবিটির মত একটি Pop Up দেখবেন।




> এবার Document Title: এর যায়গায় গিগ টাইটেল টি লিখুন।
> Author: এর যায়গায় আপনার গিগ ক্যাটাগরি উল্লেখ করতে পারেন।
> Author Title: এর যায়গায় গিগ টাইটেল টি লিখুন।
> Description: এর যায়গায় আপনার গিগ Description দিন।
> Rating: অবস্যই Five Star Rating দিন। 
> Keywords: আপনার গিগ রিলেটেড যতগুলো পারেন কিওয়ার্ড দিন।

এগুলো দেওয়া হয়ে গেলে OK বাটন টি  ক্লিক করে Save করে নিন। এই প্রশেস টি সম্পুর্ন হলে আপনার ছবি টি Off Page SEO or  Optimization সম্পুর্ন হবে।
 


এবার বলি Adobe Photoshop না থাকলে যেভাবে করবেন:

Adobe Photoshop না থাকলেও আপনি সহজে ইমেজ এসইও করতে পারবেন। এক্ষেত্রে ইমেজটি JPG ফর্মেটে হতে হবে। আর যদি ইমেজটি JPG ফর্মেট না হয় তবে Windows থাকা Paint ফিচারটি ব্যাবহার করে অবশ্য JPG ফর্মেটে কনভার্ট করে নিবেন

JPG ফাইলে কনভার্ট করতে হলে এই সিস্টামটি অনুশরন করুন।

First Select The Image > Click The Right Button Of The Mouse > Click “Open With” Option > Click  "Paint" > Than Save jpg Formet.

 

ছবি টি JPG Formet এ সেভ করার পর নিচের স্টেপ গুলো অনুশরন করুন।

> প্রথমে ইমেজটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন চাপুন।

> তারপর Properties এ ক্লিক করুন।

> Properties এ ক্লিক করার পর নতুন একটি Pop Up আসবে।

> যদি এই পর‌যন্ত ঠিক মত করতে পারেন তবে এমন একটি Pop Up আসবে।


এরপর আপনি টাইটেল থেকে শুরু করে যত গুলো অপশন আছে তার মধ্যে যত গুলো তে কিওয়ার্ড দেওয়া যায় দিন। পূর্বে যেভাবে বলেছি সেভাবে যত গুলো অপশন পুরন করা যায় করুন। অবস্যই Rating এর যায়গায় Five Star দিবেন।

সর্বশেষ Apply তারপর  OK দিয়ে সেভ করে নিন এবং আবার চেক করে দেখুন সব ঠিক মত সেভ হয়েছে কি না, যদি না হয় আবার পুরন করে সেভ দিন হয়ে যাবে। এই ছোট্ট একটু কাজ করার ফলে কত যে কাজ দেয় সেটা না করলে বুঝবেন না। আপনি একবার ইমেজ এই ভাবে এসইও করে দেখুন অবস্যই আপনার গিগ র‌্যাংক করবে।

সর্বপরি যেখানেই ইমেজ ব্যাবহার করেন না কেন এই কাজটি করে নিলে আপনার ইমেজ এসইও তো হলো সেই সাথে ইমেজটি ইউনিক ও হয়ে গেলো। এই কাজটি করার পর আপনি যেখানেই এ ইমেজ ব্যাবহার করবেন কোন কপিরাইট হবে না।

যাই হোক তথ্যটি কেমন ছিল কমেন্ট করে অবস্যই জানাবেন। 

ধন্যবাদ!






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন