How To Verify Your Identity On Fiverr 2020 | Fiverr ID Verification Bangla


 

ফাইভার আইডি ভেরিফাই করবেন সম্পুর্ন প্রসেস


ফাইবারে কাজ করতে করতে হটাৎ একদিন একটা নোটিফিকেশন পেলাম। সেটি ঠিক সকল মেনুর উপরে শো করছিল। 

নোটিফিকেশন টি ছিল: Please take a moment to verify your ID within 14 days to continue offering and buying services on Fiverr. 

এটি পেয়েই বুঝতে পারলাম Fiverr থেকে আমার Identity verify করতে বলছে। যাইহোক এই লেখাটি তাদের জন্য যাদের এমন একটা নোটিফিকেশন দিয়েছে বা, দেয় নি এমন। কারন যাদের দেয় নি তাদের খুব তাড়াতাড়ি দিয়ে দিবে চিন্তার কোন কারন নেই।

প্রথমে বলি এই কাজ টি সম্পন্য করতে কি কি প্রয়োজন হবে।  এটি সম্পন্য করার জন্য আপনার প্রয়োজন হবে

  1. Passport 
  2. ID Card
  3. Driving License

এই তিনটা ডকুমেন্টের যে কোন একটি এবং সাথে একটি ছবি সেটা আপনি সম্পন্য করার সময় তুলে দিতে পারেন বা, পূর্বে তুলে আপলোডও করতে পারেন।

১৪ দিনের ভিতরে যে কোন একদিন আপনি এটি করতে পারবেন। এবার বলি এটি কিভাবে করবেন। 

১; প্রোফাইলের ছোট্ট ছবিটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। তারপর সেখানে এমন কিছু মেনু দেখতে পাবেন। 


২; এবার Settings অপশনটিতে ক্লিক করবেন। তারপর ঠিক এমন একটি ইন্টারফেজ পাবেন।



৩; এবার Billing Information অপশনটিতে ক্লিক করবেন। তারপর ঠিক এমন একটি ইন্টারফেজ পাবেন। 



এটি দেখে ঘাবড়াবেন না। যদি আপনার Passport, ID Card, Driving License কোনটাই না থাকে তবে পরিবারে যার আছে তার তথ্য দিয়ে করবেন।

এখানে কিছু গুরুত্বপূর্ন কথা বলে রাখা ভালো, যদি আপনার আইডি নেম আপনার নামে হয় এবং প্রফাইল ছবি আপনার লোগো হয় কিন্তু আপনার Passport, ID Card, Driving License এই তিনটা জিনিসের কোনটা আপনার নেই সে ক্ষেত্রে কোন চিন্তা নেই এমন কি পরিবর্তন ও করতে হবে না। কারন এই Billing Information এর জায়গা যার Information গুলো দিবেন তার ঐ তিনটা জিনিসের যে কোন একটি থাকলে ভেরিফাই করতে পারবেন। 

অমি ধরে নিলাম আপনি Passport, ID Card, Driving License এর যে কোন একটি দিয়ে করবেন। সেটি অনুুসারে Name, Country, Address line, City, ZIP/Postal code ইত্যাদি অপশন গুলো প্রথমে পুরন করে নিবেন। 

বাকি থাকে Company Name, State/Region, VAT number, Invoices এই অপশন গুলো। এগুলো কোনটা যদি দেওয়ার মত না থাকে বা, না বোঝেন তবে মাথা না ঘামিয়ে Save Changes দিয়ে প্রফাইলে চলে আসুন।



প্রফাইলে আশার পর সেই নোটিফিকেশনটি দেখতে পাবেন। এবার Verify Now অপশনটিতে ক্লিক করবেন। তার পর এমন একটি ইন্টারফেজ পাবেন। এবার Verify ID তে ক্লিক করেন।



ক্লিক করলে আরও একটি নতুন ইন্টারফেজে নিয়ে যাবে। যেটি দেখতে নিচের ছবি টির মত।

এটি পাওয়ার পর আপনার ফোনের QR Code স্কানার দিয়ে কোড টি স্কান করে নিবেন। যদি QR Code স্কানার না থাকে তবে Play Store থেকে ডাউনলোড করে নিবেন। QR Code স্কান করার পর একটি লিংক পাবেন সে লিংকে ক্লিক করবেন। 

এবার নিয়ে যাবে নতুন একটি ইন্টারফেস এ যেটি দেখতে এই ছবিটির মত। 


এবার আপনি সিলেক্ট করবেন Passport, ID Card, Driving License এই তিনটির যেটি অনুযায়ী Billing Information  দিয়েছিলেন এবং Next বাটন টি ক্লিক করবেন।

তারপর ID Card টির ছবি দিবেন তারপর Next বাটন ক্লিক করবেন। তারপর ID Card টি যার তার একটি ছবি দিবেন তারপর Next বাটন ক্লিক করবেন তারপর কাজ শেষ। সাথে সাথে একটি Mail পাবেন Congrats Your Identity was verified কিন্তু Mail পাবেন ঠিক সেই Gmail যেটা দিয়ে আইডি টি খুলেছিলেন। যদি না পারেন সম্পন্য করতে কোন ভাবে তবে Comment করে বলবেন করে দেওয়ার চেষ্টা করবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন