On-Page SEO Guide 2020 || What is On Page SEO || অন পেজ এসইও সম্পর্কে বিস্তারিত আলোচনা


 

অন পেজ এসইও কি?  On-Page SEO Guide 2020 || What is On-Page Optimization




Hi, বন্ধুরা কেমন আছেন। আজ আপনাদের On Page SEO সম্পর্কে বলবো। কিন্তু, তার আগে আপনাদের জানতে হবে SEO ‍সম্পর্কে।
যাইহোক SEO সম্পর্কে পূর্বেই একটা Article দেওয়া হয়েছিল দয়া করে এই Link Click করে পড়ে নেবেন।
এখন বলি On Page SEO সম্পর্কে। একটা ওয়েবসাইট শুরু করা থেকে Content / Article Publish করা পর্যন্ত যত গুলো কাজ করতে হয় সে কাজ গুলোই মুলত On Page SEO বা On Page Optimization. আজ আমরা জানবো On Page SEO/Optimization করতে কি কি কাজ গুলো করতে হয় তার সম্পুর্ণ একটা গাইড লাইন। এই অন পেজ Optimization টাকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি তা একের পর এক আলোচনা করবো।

প্রথমে আমরা যে বিষয়গুলোকে Ensure করবো কাজ শুরু করার জন্য তা হল Make at least 3 articles ready before you started. কাজ শুরু করার পৃর্বে আমদের Minimum ৩টি articles রেডি করে কাজ শুরু করতে হবে এর কারন হচ্ছে যে আমরা যদি Article তৈরি না করেই ওয়েবসাইট তৈরি করে বসে থাকি তহলে সে ওয়েবসাইট একদম ফাঁকা থাকবে। কারন সেখানে তো কোনো আরটিকেল নাই কোন কন্টেট নাই। সো, সে ক্ষেতে  আমরা ফাঁকা ওয়েবসাইট কিভাবে Optimize করবো।

যাতে করে ওয়েবসাইটি তৈরি করার পরে ফাঁকা না থাকে তার জন্য minimum ৩টি Articles ready করে তারপরে আমরা On page optimization এর কাজ শুরু করবো। এটি হচ্ছে মুলত আমরা যারা প্রোজেক্ট করে কাজ শুরু করবো তাদের জন্য। আর যারা ক্লায়েন্ট / বায়ার  এর কাজ  করবেন তাদের তো Already ওয়েবসাইটি থাকবে ওয়েবসাইটে আরটিকেল থাকবে। তাদের এটা নিয়ে মাথা ব্যথার কোন কারন নেই।


On-Page Optimization Guide

  1. Key Word Research For Website
  2. Website Title
  3. Website Description
  4. Website Meta Tag
  5. Permalink Setup
  6. Mobile-Friendly Check
  7. Website Loading Speed Check
  8. Social Site
  9. Robot.txt
  10. Verify Google Search Console
  11. Verify Bing Search Console
  12. Both Site Map Set-up
  13. Google Analytics Install
  14. Key Word Research For New Article
  15. Attractive Article Title Find
  16. Full Content Writing on Key Word 
  17. Content Permalink Set-up
  18. Category Create
  19.  Post Description
  20. Post Related Attractive Image Add
এই কাজ গুলোর মধ্যে কিছু কাজ এক বার করলে আর করতে হবে ন যেমন ১ নং থেকে ১৩ নং পর্যন্ত। কিন্তু আর যে কাজ গুলো আছে তা প্রত্যেকবার নতুন কন্টেন্ট পাবলিশ করার সময় করতে হবে। আমি সংক্ষেপে এই কাজ গুলোর একটু ধারনা দিয়ে দেবো ধারা বাহিক ভাবে।


1.  Key Word Research For Website
Website এর জন্য Key Word Research বলতে বুঝেয়েছি আপনার সাইট যে রিলেটেড সে রিলেটেড  একটা কি ওয়াড খুজে বের করা কে বলে। ধরুন আপনার সাইট Health রিলেটেড এ ক্ষেত্রে আপনার Health এর উপর বেজ করে একটা কিওয়ার্ড বের করতে হবে যাতে সহজে ওটা  ‍দিয়ে গুগোলে সার্ছ করলে আপনার সাইট টি খুজে পায়। Best Health tips এটি ধরুন আপনার সাইটের কি ওয়ার্ড। 

2. Website Title
আপনার ওয়েব সাইটের জন্য রিসার্স কৃত কিওয়ার্ড দিয়ে  একটা সুন্দর সাইট টাইটেল বানাতে হবে।

3.Website Description
আপনার সাইটের জন্য একটা ডিসক্রিপশন লিখতে হবে। মিনিমাম ১৫০ ওয়ার্ডের। আপনার  এই  ডিসাক্রিপশনটি একটি অনেক বড় ভুমিকা রাখে আপনার সইট টি কে গুগোলে র‌্যাংক করাতে এবং আপনার ভিজিটরদেরও সহযোগিতা করে সাইট সম্পর্কে ধারনা ‍দিতে যে  এই সইট টি কিসের উপর ভিত্তি করে  তৈরী করা হয়েছে।

4.Website Meta Tag
মেটা ট্যাগ বলতে সাইটের মেইন কিছু কিওয়ার্ডের সমন্নয়। মানে আপনার সাইটে কি কি বিষয়ের উপর লেখা পাবলিশ করা হবে সে বিষয়ের কিওয়ার্ড।

5.Permalink Setup
পার্মা লিংক সেটাপ বলতে আপনার মেইন URL দেখতে কেমন হবে সেটা কে বুঝায়। আপনার ডোমেইনের নামের উপর নির্ভর করে আপনি আপনার লিংক টাকে সেটাপ করতে পারবেন।

6. Mobile-Friendly Check
এটির মানে হলো আপনার সাইট টি রেসপন্সসিভ কি না সেটা চেক করা। কারন ভিজিটর রা যে কোন ডিভাইজ ‍দিয়ে আমাদের সাইট ভিজিট করবে সেটা তো বলা যায় না। ধরুন যারা মোবাইল ‍দিয়ে পেজ ভিজিট করবে তারা যদি সাইটে ঢুকে দেখে যে সাইট টি ভাঙ্গা চুরা তবে কি ভিজিটররা আসবে আর।

7. Website Loading Speed Check
এটাও একটা গুরুত্বপূর্ন বিষয় কারন সাইট টি তে লোডিং স্পিড যদি কম থাকে তবে কোন ভিজিটর অনেক সময় ধরে পেজ লোডের অপেক্ষায় বসে থাকবে না। কারন আমাদের এটা মনে রখতে হবে আমার মত সাইট গুগোলে লক্ষ লক্ষ আছে কেন সময় নষ্ট করে আমার সাইট লোডের অপেক্ষা করবে।

8.Social Site
সোশাল সাইট বলতে সামাজিক যোগাযোগের সাইট গুলোকে বলা হচ্ছে। আপনারা লক্ষ করবেন প্রত্যেক টা সাইটে তাদের সোশাল সাইট গুলো  এড করে থাকে। আপনিও আপনার নতুন সাইটে সাইট রিলেটেড সোশাল সাইট এড করবেন যেমন, Facebook page, Pinterest page, Twitter, LinkedIn, Instagram etc.

9. Robot.txt
 Robot.txt  ফাইল মান এটি একটি txt ফাইল। যে ফাইল টি আমদের কোন কোন পেজে  গুগোলের বট গুলো যেতে পারবে আর কোন কোন ফাইলে যেতে পারবে না তার এবটি নীতি নির্ধারন ফাইল। তার মানে এই Robot.txt এর সাহায্যে আমরা কন্ট্রল করতে পারি আমাদের কোন কোন পেজে গুগোল বা অন্যান্য সার্স ইন্জিন প্রবেশ করতে পারবে বা পারবে না।

10. Verify Google Search Console
Google Search Console আরো একটি নাম হচ্ছে Google Webmaster Tool. এটি  Install করার কারন হচ্ছে আমাদের সাইট টা কে গুগোলের সাথে পরিচয় করিয়ে দেওয়া। গুগোলের সাথে পরিচিত না হলে আমাদের সাইট টি যে উদ্দেশ্যে তৈরী করা সে উদ্দেশ্য সাধন হবে না।

11. Verify Bing Search Console
গুগোল ও একটা সার্চ ইন্জিন বিং ও তাই। এই জন্য ‍বিং এর Webmaster Tool টিকে ও ইনেস্টাল করতে হবে উদ্দেশ্য সাধন করার জন্য।

12. Both Site Map Set-up
Webmaster Tool টুল দুটি Install করার পর তাদের সাইট ম্যাপে আমাদের কন্টেন্ট গুলো add করতে হবে। এটি একবার করলেই হবে তারপর অটোমেটিক add হয়ে যাবে যখনই আর্টিকেল পাবলিশ করা হবে।

13. Google Analytics Install
এর পরে আমরা আমাদের ওয়েবসাইয়ে Google Analytics Install করবো। Google Analytics কেন Install করবো তার কারন এইটা যে, আমাদের ওয়েবসেইটে যারা ভিজিট করবে তারা আমাদের ওয়েবসাইট এর  কোন  page ভিজিট করলো কতক্ষন ভিজিট করলো, বাউনছ রেট কেমন, তারা আন্য কোন page এ যাচ্ছে কি না,  এই যাবতীয় বিস্তারিত বিষয়গুলো Analytics করার জন্য Google Analytics Install করতে হবে।

উপরিউক্ত কাজ গুলো সাইট শুরু করার পরই করতে হবে একবার। তার পর যে কাজ গুলোর কথা বলেছি সেগুলো প্রত্যেক টা কন্টেন্ট যখন পাবলিশ করা হবে তখন করতে হবে।

14. Key Word Research For New Article
Article এর জন্য কিওয়ার্ড রিচার্জ করতে হবে। মানে আপনি কি বিষয়ের উপর কন্টেন্ট লিখবেন সে বিষয় টা রিচার্জের মাধ্যমে খুজে বার করতে হবে। আপনি  এবার ভাববেন কি বিষয় লিখবো তা আবার রিচার্জ কেন করতে হবে। রিচার্জ করার কারন হলো আপনি  যে বিষয়ে লিখবেন সে বষয় মানুষ গুগোলে কি লিখে সার্চ করে তা খুজে বের করার জন্য। যা হোক এই বিষটা নিয়ে আমি একাটা নতুন আর্টিক্যাল লিখবো তখন পড়ে নিবেন।

15. Attractive Article Title Find
Article Title মানে আপনার নতুন কন্টেন্টটি কি বিষয়ে লিখলেন তার একটা শারসংক্ষেপ। এক বা দুই লাইনে লেখা হয়ে থাকে।

16. Full Content Writing on Key Word 
এটি হলো আপনার কন্টেন্ট টি সয়ং সম্পুর্ণ হতে হবে। একটা পূর্ণ কন্টেন্ট লিখতে হবে।

17. Content Permalink Set-up
Content পাবলিশ করার পূর্বে আপনি আপনার মত করে একটা  URL-set-up করতে পারবেন। আর এটা এসইওর জন্য বেটার ভুমিকা পালন করে।

18. Category Create
আপনার যে সম্পর্কে কন্টেন্ট টি লেখা হয়েছে তার একাট ক্যাটাগরি তৈরী করতে হবে যাতে ভিজিটররা আপনার কন্টেন্ট খুব সহজে খুজে পায়।

19. Post Description
আপনার পোস্টের জন্য একটা Description লিখতে হবে আনার কি-ওয়ার্ডের  উপর নির্ভর করে। যাতে গুগোল সহজে আপনার আর্টিকেল সম্পর্কে ধারনা পেতে পারে। 

20. Post Related Attractive Image Add
আপনার প্রত্যক পোস্টের সাথে ছবি দেওয়ার চেষ্টা করতে হবে। যাতে ভিজটররা সহজে একটা ধারনা পায় এ পোস্টে কি  আছে।

On-Page SEO বিষয় টা আজ খুবই সংক্ষেপে আলোচনা করলাম। এটি একটি অনেক বৃহত কাজ।
এর প্রতি টা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ‍ভিত্তি করে আমি অনেক গুলো পোষ্ট লিখবো পারলে পড়ে নেবেন। বিষদ আলোচনা করবো প্রতীটি বিষয়। এমনকি ভিডিও ও তৈরী করার কথা ভাবছি। প্রাকটিক্যালি কাজ করে দেখিয়ে দেওয়ার জন্য। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন