** এক্সএমএল এ যেকোন ট্যাগ শুরু করলে সেটার অবশ্যই শেষ করতে হবে হবে end তথা সমাপ্তি ট্যাগ দিয়ে। এইচটিএমএল এটা না করলেও চলে কিন্তু এক্সএমএল এ এটা ভুল।
1.<?xml version="1.0" encoding="UTF-8"?>2.<books>3.<name>Professional PHP6</name>4.<publication>wrox publication</publication>5.</books>এটা একটা শুদ্ধ এক্সএমএল ডকুমেন্ট। দেখুন এখানে এমন কোন ট্যাগ নেই যেটা শুরু করেছি কিন্তু শেষ করিনি। হোক সেটা রুট এলিমেন্টের ক্ষেত্রে কিংবা চাইল্ড এলিমেন্ট।
** <?xml version="1.0" encoding="UTF-8"?> এই লাইন ডকুমেন্টে উপরে রাখতে হবে।
** এলিমেন্ট তৈরীর সময় কোন ট্যাগে ফাকা স্পেস রাখা যাবেনা। যেমন এটা ভুল
1.<book >bla bla</ book>
** কিছু চিহ্ন ব্যবহার করা যাবেনা, যদি প্রয়োজন হয় তাহলে সেই চিহ্ন সংশ্লিষ্ট রেফারেন্স আছে সেটা ব্যবহার করে কাজ চালাতে হবে।
| চিহ্ন | যেটা ব্যবহার করতে হবে |
| & | & |
| < | < |
| > | > |
| " | " |
| ' | ' |
1.<?xml version="1.0" encoding="UTF-8"?>2.<books>3.<name>Professional PHP6</name>4.<publication>"wrox" publication</publication>5.</books>
** এক্সএমএল comment করতে হলে এইচটিএমএল এর মতই <!-- bla bla --> এভাবে করতে হবে।
এক্সএমএল CDATA (Character Data)
উপরে যে চিহ্নগুলি দেখানো হল সেগুলি এক্সএমএল এ ব্যবহার করতে হলে সেটাকে একটু অন্যভাবে লিখতে হয় তা আমরা উপরে দেখে এলাম। যেমন ' এটা যদি ব্যবহার করতে হয় তাহলে দিতে হবে ' এভাবে। কিন্তু ' এটা দেখতে একটু দৃষ্টিকটু লাগে। CDATA ব্যবহার করে সরাসরি চিহ্নগুলি দিতে পারেন, ভুল ধরবেনা কাজও হবে। দেখাতেও একটা সৌন্দর্য থাকল। যেমন
1.<![CDATA[2.<publication>"wrox" publication</publication>3.]]><![CDATA[ এটা দিয়ে শুরু করতে হবে আর শেষে দিতে হবে এটা ]]>
এক্সএমএল লেখার যত নিয়ম (যে নিয়মগুলি W3C থেকে নির্ধারন করা) আছে সেসব অনুসরন করে যখন একটা ডকুমেন্ট লিখবেন তখন সেটাকে বলা হবে "Well-Formed XML"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন