Youtube সর্ম্পকে Creator দের কিছু ভুল ধারণা | Youtube এ কতবার Monetization এর জন্য আবেদন করা যাবে?? | Youtube Unknown Facts



Youtube Unknown Facts, 7 facts about youtube, interesting facts youtube channels, youtube facts 2018, facts about youtube 2019, what is youtube, facts about youtube wikipedia, when was youtube created, good things about youtube
Youtube Unknown Facts
আসসালামুআলাইকুম বন্ধুরা, আমরা জানি যে ইউটিউব এ দিন দিন হাজার হাজার চ্যানেল বেড়েই চলেছে। সে দিক থেকে আমাদের দেশেও দিন দিন অনেক চ্যানেল বেড়েই চলেছে। একটি ইউটিউব চ্যানেল কে জনপ্রিয় করার জন্য কনটেন্ট ক্রিয়েটররা দিন দিন অনেক কষ্ট করে যাচ্ছেন। একজন কনটেন্ট ক্রিয়েটর এর মুখে তখনই হাসি ফুটে যখন তার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এর জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। 
ইউটিউব চ্যানেল নিয়ে অনেক কনটেন্ট ক্রিয়েটরদের অনেক ধরনের ভুল ধারণা রয়েছে। তার মধ্যে একটি প্রচলিত ভুল ধারণা হচ্ছে জীবনে মাত্র কয়েকবার একটি চ্যানেলকে মনিটাইজেশন এর জন্য আবেদন করা যাবে। তাদের এই ধারণাটি হলো একটি ভুল ধারণা, ইউটিউব আপনাকে বা একজন ক্রিয়েটরকে সর্বোচ্চ সুযোগ দেওয়ার চেষ্টা করে। আপনারা হয়তো জানেন কয়েক বছর আগে ইউটিউবে কাজ করার জন্য এত বেশি সত্য মানতে হতো না। আমাদের এই পৃথিবীতে কিছু খারাপ লোকজন এর জন্যই আমাদেরকে ইউটিউবের এসব কঠিন শর্ত গুলো মানতে হচ্ছে। তবুও ইউটিউব সব সময় চেষ্টা করে যায় ক্রিয়েটরদের নতুন কিছু দেওয়ার জন্য।
তাই ইউটিউব এ কাজ করে যান অবশ্যই সফলতা পাবেন। বন্ধুরা অনেক বাজে কথা বলে ফেলছি তাহলে চলুন আজকের মূল পোস্টে আসি, আজকে আমি লোকজনের মুখে বলা ইউটিউব এর সম্পর্কে কিছু ভুল ধারণা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যায়....

★ আমি আগেই বলছি যে ইউটিউব আপনাকে সর্বোচ্চ সুবিধা দেবে ইউটিউব এ কাজ করার জন্য। তাই আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য যতবার ইচ্ছা ততবার মনিটাইজেশন এর আবেদন করতে পারবেন। তবে এর মধ্যে একটি শর্ত আছে সেটা হলো, ধরুন আপনি মনিটাইজেশন এর জন্য আবেদন করলেন কিন্তু ইউটিউব আপনার চ্যানেলকে রিজেক্ট করে দিয়েছে। সেক্ষেত্রে আপনি আবার একমাস পরে পুনরায় মনিটাইজেশন এর জন্য আবেদন করতে পারবেন। এই একমাস ইউটিউব আপনাকে সময় দেবে আপনার চ্যানেলের কনটেন্টগুলোকে পুরোপুরি ঠিক করার জন্য।
★ লোকজনের মুখে আরও একটি ভুল ধারণা হচ্ছে ইউটিউব নাকি ভিউ এর উপরে টাকা দেয়। আপনারা মনে রাখবেন ইউটিউব কোনদিনও ভিউ উপরে টাকা দেয় না। আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও গুলোর মধ্যে যদি এড শো করে সেক্ষেত্রে ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবেন। 
★ যারা ইউটিউবে কাজ করেন তারা সবাই এডসেন্স এর সাথে পরিচিত। এডসেন্স সম্পর্কে একটি ভুল ধারণা মানুষদের মুখে রয়েছে সেটা হচ্ছে এডসেন্স নাকি শুধু ক্লিকেই টাকা দেয়। যারা এই কথা বলে তাদের কথা ঠিক আছে তবে এডসেন্স শুধু ক্লিক এ টাকা দেয় না, এডসেন্স কিন্তু ইম্প্রেশনেও টাকা দেয়। তবে এডসেন্স অন্যসব এক কোম্পানির মত সরাসরি ইম্প্রেশন এ টাকা দেয় না আপনি যখন কোন একটি এড এর উপরে ক্লিক করেন তখন এডসেন্স আপনার ইনফ্লেশন এবং ক্লিক দুটির উপর ভিত্তি করেই আপনার টাকা আপনার একাউন্টে জমা করে। তবে সে ক্ষেত্রে আপনার ইম্প্রেশন অবশ্যই 1000 হতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন