বাংলাদেশে বর্তমানে ৫ টি মোবাইল অফারেটরের (GP, Banglalink, Robi, Airtel ও Teletalk ) সবকয়টি 4G সার্ভির দিচ্ছে। 4G প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা উচ্চ গতির ইন্টারনেট সেবা পাবে, সেক্ষেত্রে গ্রাহকের অবশ্যই 4G সাপোর্টেবল হ্যান্ডস্টে ও সিম থাকতে হবে।
বর্তমানে নতুন বিক্রি হওয়া সব সিমই 4G সাপোর্টেবল সিম। তাই আপনার সিম কার্ডটি যদি নতুন কিনে থাকেন অথবা সম্প্রতিকালে পরিবর্তন করে থাকেন তাহলে আপনার সিমকার্ডটিতে ৪জি সুবিধা পাবেন। তবে যারা পুরাতন সিম ব্যবহার করেন তারা সহজে নিচের পদ্ধতি অনুসরণ করে জানতে পারেন আপনার সিম কার্ডটি 4G কিনা।
সিমকার্ড 4G কিনা চেক করার নিয়মঃ
রবি ও এয়ারটেলঃ
রবি ও এয়ারটেল গ্রাহকরা *১২৩*৪৪# ডায়াল করলেই জানতে পারবেন সিম ৪জি কি না।
গ্রামীণফোনঃ
গ্রামীণফোন সিম ব্যবহারকারীরা *১২১*৩২৩২# ডায়াল করে জানতে পারবেন তার সিমটি ৪জি কি না।
বাংলালিংকঃ
বাংলালিংক গ্রাহকরা মেসেজ অপশনে 4G লিখে 5000 নাম্বারে মেসেজ করলেই সিমটি ফোরজি কিনা তা জানতে পারবেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন