করোনা ভাইরাস : লক্ষণ ও প্রতিরোধের উপায়


 বিশ্বজুড়ে বর্তমানে ভয়াবহ এক আতঙ্কের নাম করোনা ভাইরাস বা কোভিড-১৯। ১৮৯ দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসটি এখন পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে। প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার আর আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ২৫ হাজার । যা প্রতি নিয়তই বেড়েই চলেছে। আইইডিসিআর এর সরকারি তথ্য মতে বাংলাদেশে এই রোগে আক্রান্ত হয় ২৭ জন আর মৃত্যু হয় ২ জনের। লাইভ আপডেট পেতে - এখানে দেখুন
যেহেতু করোনা ভাইরাস সংক্রমণের কোনও চিকিৎসা বা প্রতিষেধক নেই, তাই সতর্কতাই এ ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়।

করোনা ভাইরাস কী?

করোনা ভাইরাস নামটি এসেছে এর আকৃতির ওপর ভিত্তি করে। ইলেকট্রন মাইক্রোস্কোপে ক্রাউন বা মুকুটের মতো দেখতে হওয়ায় এর নাম হয়েছে করোনা ভাইরাস।
এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়। বাতাসের মাধ্যমে ছড়িয়ে স্তন্যপায়ী প্রাণী ও পাখিতে প্রাথমিক অবস্থায় শ্বাসনালীর উপরের দিকে ও পরিপাকতন্ত্রের নালিতে সংক্রমণ ঘটায়।
যদিও অধিকাংশ করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত রোগীর মধ্যে হালকা ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ প্রকাশ পায়। এছাড়াও নানা ধরনের জটিলতাও দেখা দেয়।
করোনা ভাইরারেস লক্ষণ ও প্রতিরোধের উপায়, করোনা, করোনা ভাইরাসের দোয়া, Coronavirus, covid-19, coronavirus update, corona update bangladesh

করোনা ভাইরাসের লক্ষণঃ

করোনা ভাইরাসের লক্ষণগুলো হলো-
১. সর্দি
২. গলা ব্যথা
৩. কাশি
৪. মাথা ব্যাথা
৫. জ্বর
৬. হাঁচি
৭. অবসাদ
৮. শ্বাস নিতে কষ্ট হওয়া।

করোনা ভাইরাস প্রতিরোধের উপায় -

এখনও এ ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় বিস্তার রোধই এর প্রতিরোধের প্রধান উপায়। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তার রোধে কী করবেন-
১. মাঝে মাঝে সাবান-পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিন।
২. হাঁচি বা কাশির পরে হাত ধুয়ে নিন।
৩. কাশি বা হাঁচির আগে মুখ ঢেকে নিন।
৪. আপনার যদি মনে হয় যে আপনি সংক্রামিত, তাহলে কোনো ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা এড়িয়ে চলুন।
৫. রান্না না করা বা অর্ধ রান্না গোশত ও ডিম খাওয়া এড়ান।
৬. লক্ষণগুলো দেখা দেয়া মাত্রই ওষুধ খান এবং পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে দেবেন না।
৭. ধোঁয়াটে এলাকা বা ধূমপান করা এড়িয়ে চলুন।
৮.  যথাযথ বিশ্রাম নিন।
৯. ভিড় থেকে দূরে থাকুন।
১০. নিজেকে সারাক্ষণ হাইড্রেট রাখুন। 

মহামারি আকার ধারণ করা এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বেশি বেশি করে একটি দোয়া পড়ার আহ্বান জানিয়েছেন ইসলামী স্কলাররা। তারা সবাইকে সব সময় দোওয়াটি পড়ার আহ্বান জানান।

اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، وسّيءِ الأَسْقامِ
বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন ওয়াল জুযাম, ওয়া সায়্যিইল আসক্বাম।

বাংলা অর্থ:
হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনাসহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।
[সুনান আবু দাউদ]’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন