মাছ একটি সুস্বাদু ও
আমিষ সমৃদ্ধ খাবার। অধিকাংশ মানুষই মাছ খেতে পছন্দ
করেন। কিন্তু কিছু কিছু মাছ যেগুলোতে কাটার পরিমাণ একটু বেশি। অনেক সময় তাড়াহুড়ো করে খেতে গিয়ে গলায় বিঁধে যায়। এমন
অবস্থায় খুব অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়। তাই আজ
আমরা জানবে গলায় মাছের কাটা বিঁধলে কিভাবে
মাত্র ৫টি ঘরোয়া উপায় অনুসরণ করে
সহজেই এই সম্যস্যা থেকে মুক্তি পাবেন।
গলায় মাছের কাটা বিঁধলে করণীয়:
১) গলায় কাঁটা বিঁধলে
গরম পানিতে সামান্য পাতিলেবুর রস মিশিয়ে ওই
মিশ্রণ পান করুন। পাতিলেবুর রসের অ্যাসিডিক ক্ষমতা
কাঁটাকে নরম করে দেয়।
ফলে গলায় বিঁধে থাকা
কাঁটা সহজেই নরম হয়ে গলা
থেকে নেমে যাবে ।
২) কাঁটা নরম করতে লবণ
অত্যন্ত কার্যকরী উপাদান।
তবে শুধু লবণ না
খেয়ে এক কাপ গরম
পানিতে সামান্য লবণ মেশিয়ে নিন।
এই গরম লবণ-পানি
খেলে গলায় বিঁধে থাকা
মাছের কাঁটা সহজেই গলা থেকে নেমে
যাবে।
৩) গলায় কাঁটা বিঁধলে
দেরি না করে সামান্য
পরিমাণ অলিভ অয়েল খেয়ে নিন।
অলিভ অয়েল অন্য তেলের
তুলনায় একটু বেশিই পিচ্ছিল
হয়। ফলে অলিভ অয়েল খেলে
গলায় বিঁধে থাকা কাঁটা পিছলে
সহজেই নেমে যাবে।৪) গলায় কাঁটা বিঁধলে এক কাপ পানির সঙ্গে ২ চামচ ভিনিগার মিশিয়ে খেয়ে নিন। ভিনেগার গলায় বিঁধে থাকা মাছের কাঁটাকে নরম করতে সক্ষম। তাই পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে খেলে গলায় বিঁধে থাকা কাঁটা সহজেই নরম হয়ে নেমে যাবে।
৫) গলায় কাঁটা বিঁধলে খানিকটা ভাত বা পাউরুটি চটকে ছোট ছোট মণ্ড করে একবারে গিলে ফেলুন। ভাত বা পাউরুটির মণ্ডের ধাক্কায় গলায় বিঁধে থাকা কাঁটা সহজেই নেমে যাবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন