সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার কোড


 

একটা সময় আমরা মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেলে রিচার্জের জন্য দোকানে যেতাম, সেক্ষেত্রে সব জাগয়ায় সব অপারেটরের রিচার্জ পাওয়া যেত না । তখন প্রয়োজনে আমরা শুধু মিসকল দিতাম অথরা কল রিকোয়েস্ট দিতাম যাতে কল ব্যাক করে। কিন্তু আজকাল এমনটা দেখা যায়না।
এখনতো সব পাড়ায় মহল্লায় অলিতে গলিতে সব দোকানে রিচার্জ পাওয়া যায়, এছাড়াও সব মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিংও রিচার্জ সুবিধা দিচ্ছে ।
তবুও আমরা অনেক সময় এময় পরিস্থিতিতে পড়ি যে রিচার্জের কোন অপশন থাকেনা। আর এই ব্যাপারটা চিন্তা করে সিম অপারেটর গুলো আমাদের জন্য একটা সহজ সমাধান নিয়ে এসেছে যার নাম হল ইমারজেন্সি ব্যালেন্স।
আপনার প্রয়োজনের মূহূর্তে আপনি একটি কোড ডায়াল করবেন আর সাথে সাথে আপনার অপারেটর আপনাকে একটা এমাউন্ট আপনার ব্যালেন্সে যোগ করে দিবে। আর আপনাকে যে টাকাটা দেওয়া হবে তা আসলে ধার। পরবর্তীতে আপনি টাকা রিচার্জ করলে ধার করা টাকা কেটে নেওয়া হবে। তাহলে আসুন জেনে নেয়া যাক কোন সিমে কিভাবে এই ইমারজেন্সি ব্যালেন্স নিবেন।

গ্রামীন ইমারজেন্সি ব্যালেন্স, এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স কোড, রবি সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড, টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স, বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স কোড, টেলিটক অপরাজিতা ইমারজেন্সি ব্যালেন্স, গ্রামীণফোন ইমারজেন্সি ব্যালেন্স, রবিতে ইমার্জেন্সি ব্যালেন্স কিভাবে নেয়, রবি ইমারজেন্সি ব্যালেন্স আনার নিয়ম, সকল মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার উপায়, সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার কোড সমূহ, সব সীমের ইমার্জেন্সি ব্যালেন্স কোড, emergency balance robi, emergency balance airtel, emergency balance gp, emergency balance banglalink, emergency balance teletalk, emergency balance code 2020,

রবি:ঝটপট ইমার্জেন্সি ব্যালেন্স

ডায়াল কোড: *১২৩*০০৭# 

শর্তাবলী
  •     সকল রবি প্রিপেইড গ্রাহক ১০০ টাকা পর্যন্ত ঝটপট ব্যালেন্স সেবা উপভোগ করতে পারবেন।
  •     *৮# ডায়াল করে আপনি এই সেবার আওতাভুক্ত কিনা যাচাই করতে পারবেন।
  •     ১২ টাকা কিংবা তার উপরে লোন নেওয়ার ক্ষেত্রে ২ টাকা (ট্যাক্সবাদে) SMS নোটিফিকেশন চার্জ প্রযোজ্য।
  •     ঝটপট ব্যালেন্স যেকোনো ভয়েস কল অথবা SMS পাঠাতে প্রযোজ্য।
  •     বান্ডেল প্যাকেজে কেনা মিনিট অথবা অন্যান্য ফ্রি বোনাস ঝটপট ব্যালেন্স-এর আগে ব্যবহৃত হবে।
  •     ঝটপট ব্যালেন্স যেকোনো সময় ব্যবহার করা যাবে।
  •     *১# অথবা *২২২# ডায়াল করে আপনার ঝটপট ব্যালেন্স চেক করুন।
  •     আউটস্ট্যান্ডিং ব্যালেন্স (পরিশোধ না করা ঝটপট ব্যালেন্স) চেক করতে *৮# ডায়াল করুন এবং অ্যাকাউন্ট মেন্যুতে গিয়ে ১ চাপুন।
  •     প্রোডাক্ট ট্যারিফ এবং পালস প্রযোজ্য।
  •     ১০% সম্পূরক শুল্ক + ১৫ % ভ্যাট (সম্পূরক শুল্ক অন্তর্ভুক্ত) + ট্যারিফের উপর ১% সারচার্জ প্রযোজ্য।

এয়ারটেল: 

ডায়াল কোড: *১৪১#

 শর্তাবলী:
  • এয়ারটেল গ্রাহকরা *১৪১# ডায়াল করে ১২ টাকা থেকে ১০০ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স , তিন দিন মেয়াদে ৭০ এমবি থেকে ৩০০ এমবি ইন্টারনেট ডাটা আর ৩ থেকে ৩৫ মিনিট বিভিন্ন মেয়াদে লোন নিতে পারবেন যখন তখন। 
  • ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার ক্ষেত্রে ২.৫৫ টাকা সার্ভিস ফি প্রযোজ্য।

গ্রামীণফোন (জিপি):

ডায়াল কোড: *১২১*১*৩#

শর্তাবলী:
  •   সকল জিপি প্রিপেইড গ্রাহকগণ ডায়নামিক ইমার্জেন্সি ব্যালেন্স হিসেবে সর্বোচ্চ ২০০ টাকা পাবেন
  • সর্বনিম্ন ইমার্জেন্সি ব্যালেন্স ১১ টাকা
  • *১২১*১০১০*২# ডায়াল করে বরাদ্দকৃত ইমার্জেন্সি ব্যালেন্স জেনে নিন
  • গ্রাহকগণ যেকোনো ভয়েস কল ও যেকোনো SMS-এর জন্য ইমার্জেন্সি ব্যালেন্স ব্যবহার করতে পারবেন
  • ইমার্জেন্সি ব্যালেন্স থেকে কোনো ইনকামিং SMS, মাসিক সাবস্ক্রিপশন ফি এবং EDGE ইউসেজ-এর চার্জ গ্রহণ করা হবে না
  • ব্যবহারের দিক থেকে ক্রয়কৃত মিনিট (যেমন: বান্ডল) ও অন্যান্য ফ্রি বোনাস, ইমার্জেন্সি ব্যালেন্স-এর চেয়ে অগ্রাধিকার পাবে
  • গ্রাহকের ইউসেজ-এর উপর ভিত্তি করে ইমার্জেন্সি ব্যালেন্স-এর পরিমাণ নির্ধারিত হবে
  • ইমার্জেন্সি ব্যালেন্স-এ রোমিং ইউসেজ প্রযোজ্য নয়
  • গ্রাহকের পরবর্তী রিচার্জ-এ, রিচার্জ কৃত বা রিফিল কৃত অ্যামাউন্ট থেকে যা খরচ শুধুমাত্র সেটুকুই ফেরত নেয়া হবে ইমার্জেন্সি ব্যালেন্স অ্যামাউন্ট কেটে নেয়া হবে। আংশিক রিচার্জ-এর ক্ষেত্রে (খরচকৃত ইমার্জেন্সি ব্যালেন্স-এর চেয়ে কম), আংশিক অ্যামাউন্ট রিচার্জ অ্যামাউন্ট থেকে কেটে নেয়া হবে এবং অবশিষ্ট অ্যামাউন্ট পরবর্তী রিচার্জ বা রিফিল থেকে কেটে নেয়া হবে
  • ইমার্জেন্সি ব্যালেন্স অ্যামাউন্ট যেকোনো সময় ব্যবহার করা যাবে
  • পূর্বের অ্যামাউন্ট পরিশোধ করার পরই গ্রাহকগণ পরবর্তী ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন
  • ইমার্জেন্সি ব্যালেন্স অ্যামাউন্ট চেক করতে গ্রাহককে*১২১*১*৩# ডায়াল করতে হবে (চার্জ ফ্রি)
  • ইমার্জেন্সি ব্যালেন্স-এ প্রডাক্ট ট্যারিফ ও প্রডাক্ট পাল্‌স প্রযোজ্য
  • ইমার্জেন্সি ব্যালেন্স উপভোগ করতে হলে গ্রাহকের মূল অ্যাকাউন্টের মেয়াদ থাকতে হবে
  • অন্যান্য সকল ট্যারিফ, সার্ভিস ও পাল্‌স অপরিবর্তিত থাকবে
  • সকল চার্জে ১০% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+ মূল কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য
  • এই অফারটি skitto গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়

বাংলালিংক: 

ডায়াল কোড: *৮৭৪#

 শর্তাবলী:
  •  বাংলালিংক গ্রাহকরা ব্যালেন্স শেষ হয়ে গেলেও ২০০ টাকা পর্যন্ত অগ্রিম ব্যালেন্স নিতে পারবেন।
  • লোন আপনার জন্য প্রযোজ্য কিনা জানতে ডায়াল করুন *৮৭৪*৯# 
  • ১০ টাকা ইমারজেন্সি ব্যালেন্স পেতে ডায়াল: *৮৭৪*১০# (SMS চার্জ প্রযোজ্য নয় )
  • অ্যাডভান্স লোন এমাউন্ট কত আছে তা জানতে ডায়াল করুন *৮৭৪*০# 
  • অগ্রিম ব্যালেন্স আনলিমিটেড মেয়াদে যে কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে
  • বাংলালিংক অ্যাডভান্স নেয়ার পর, ঋণের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকগণের পরবর্তী রিচার্জের সাথে সমন্বয় করা হবে
  • গ্রাহকদের বাংলালিংক অ্যাডভান্স সার্ভিস উপভোগ করতে মোবাইলে ৳১০ বা তার কম ব্যালেন্স থাকতে হবে
  • ১৫ টাকা বা তার বেশি লোন এর ক্ষেত্রে SMS চার্জ হিসাবে ২ টাকা (+VAT SD & SC) কেটে নেয়া হবে
  • পূর্ববর্তী বাংলালিংক অ্যাডভান্স শোধ না হওয়া পর্যন্ত গ্রাহকরা আর একটি বাংলালিংক অ্যাডভান্স ব্যালেন্সের জন্য অনুরোধ করতে পারবেন না
  • নতুন সংযোগ এর ক্ষেত্রে সার্ভিসটি ৩০ দিন পর থেকে নেয়া যাবে

টেলিটক:

ডায়াল কোড: *১১২২#

শর্তাবলীঃ
  • ব্যালেন্স জানতে *১১২২# ডায়াল করুন অথবা SMS করুন STATUS লিখে 1122 নাম্বারে
  • ইমারজেন্সি ব্যাল্যান্স এর মেয়াদ আনলিমিটেড থাকবে।
  • ইমারজেন্সি ব্যাল্যান্স রিচার্জের পর অটোমেটিক কেটে নেয়া হবে।
  • প্রতি মাসে ক্রেডিট ব্যবহারের উপর নির্ভর করে গ্রাহকের সর্বোচ্চ ইমারজেন্সি ব্যাল্যান্স লিমিট পরিবর্তিত হবে।
  • ইমারজেন্সি ব্যাল্যান্সে সার্ভিস ফি কর্তন করা হবে।
  • সার্ভিস ফি এর সাথে ভ্যাট ও সারচার্জও যুক্ত হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন